1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মহানগর ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার ( ১৮ আগস্ট) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান করছে সরকার। নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নগরীতে ২২টি খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।  মাদকমুক্ত রাজশাহী গড়ে তুলতে যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। রাজশাহীর ক্রীড়াঙ্গণকে আরও এগিয়ে নিতে তিনি ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন বাচ্চু, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, সোনালী অতীত ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আলিম বাবু, রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুলসহ মহানগর ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট