1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মেহেরুল ইসলাম মোহন লালপুর-নাটোর: নাটোর জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকার ০২(দুই)জন মাদক ব্যবসায়ী লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় ইয়াবা সাপলাই দিতে এসে ৭০ (সত্তোর) পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের কাজে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত ০২(দুই)টি স্মার্ট মোবাইল ফোনসহ নাটোর জেলার লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি টিমের হাতে আটক।

রবিবার(১৬/০৮/২০২৬) সন্ধ্যা ০৬.৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি এলাকার কদিমচিলান টু চাঁদপুর বাজারগামী পুকুরপার ঘাটচিলান জনৈক কাচু মিস্ত্রি এর জমির পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১/নাঈম খাঁ(২২),পিতা- মকবুল খাঁ, সাং-মাঝগ্রাম উত্তরপাড়া(বক্কুর মোড়),থানা-বড়াইগ্রাম, ২/ আতিকুর রহমান আসিফ(২০),পিতা- ওয়াজ আলী প্রামানিক, মাতা-কহিনূর বেগম, সাং-কান্দাইল, থানা-গুরুদাসপুরকে ৭০(সত্তোর) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের কাজে যোগাযোগ রক্ষায় ব্যবহৃত ০২(দুই) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ গ্রেফতার করা করা হয়।

Open photo

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সংবাদ কর্মীদের জানায় এ ঘটনায় ধৃত আসামিদ্বয়কে আটকের পর থানায় মামলা রুজু করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম জানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে ১৭/০৮/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট