1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: মহানগরবাসীর নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালনে নিরলসভাবে কাজ যাচ্ছি। আমার একটাই লক্ষ্য মহানগরবাসীর জন্য কিছু করা। নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলাদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গোরস্থান, কবরস্থান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ্যাম্বুলেন্স সেবা ও মরদেহ পরিবহনে ফ্রিজিং এ্যাম্বুলেন্স চালু করা হবে।

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। আয়ের নতুন খাত সৃষ্টিসহ বকেয়া হোল্ডিং ও ট্রেড লাইসেন্স নবায়ন ইত্যাদি কার্যক্রমে জোর দিতে হবে।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা গেলে নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত নাগরিক সেবা প্রদান করা সম্ভব হবে। এ লক্ষ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেটের সঞ্চালনায় সভামঞ্চে উপস্থিত ছিলেন সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন। সভায় রাজস্ব বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট