1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাট থানায় দায়ের করা চুরি মামলার তদন্তে পাবনার ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাই একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্লাস জব্দ করা হয়। শনিবার (১৫ আগস্ট) চারঘাট সার্কেলের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল ঈশ্বরদী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া (বাজার) এলাকার উত্তম মালীর ছেলে উজ্জল মালী (২৪) এবং আরামবাড়ীয়া (মধ্যপাড়া) এলাকার মো. তোফাজ্জল হোসেন অলিফের ছেলে মো. উল্লাস মালিথা (২২)। পুলিশ জানায়, চারঘাট থানার মামলা নং-৩, তারিখ ৯ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারায় দায়ের করা চুরি মামলার তদন্তের সূত্র ধরে তাদের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্লাস জব্দ করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন,চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই বৈদ্যুতিক মিটারসহ চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্লাস উদ্ধার করা হয়েছে।

চুরি ও অন্যান্য অপরাধ দমনে চারঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট