1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর সিটি সেন্টার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে তিনি সিটি সেন্টার পরিদর্শন করেন। এ সময় সিটি সেন্টারের ব্যবসায়ীবৃন্দ রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাসিক প্রশাসক। মতবিনিময়ে ব্যবসায়ীরা সিটি সেন্টারে সেন্ট্রাল এসি চালু, এক্সেলেটর (চলন্ত সিঁড়ি), জেনারেটর স্থাপনসহ মার্কেটের সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সিটি সেন্টারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন রাসিক প্রশাসক। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সেন্ট্রাল এসি ও এক্সেলেটর চালুর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাইদসহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সিটি সেন্টারের ব্যবসায়ী ডা. জহুরুল হক, রাগিব আহসান, ইমরান বিন মাহবুবসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট