1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে – গোমস্তাপুর সড়কের দুই উপজেলার সীমান্ত এলাকার  পুসকিনী নামক স্থানে  ডাকাত সদস্যদের হামলায় এক তরকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে শিবগঞ্জ – গোমস্তাপুর সড়কের পুসকিনীতে এ  ঘটনা ঘটে। আহত রাজপতি(৩৫) ভোলাহাট উপজেলার নামো মুশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুসকুনি এলাকায় ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন রাজপতি। এ সময় ডাকাত সদস্যরা তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। রাজপতির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন।ঘটনার পর পুসকুনি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Open photo

স্থানীয়দের অভিযোগ, ডাকাত সদস্যদের এমন হামলায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ডাকাত সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচাজ মো:মতিউর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে   ডাকাত সদস্যদের হামলায় আহত রাজপতিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তরকরী ব্যবসায়ীর ভ্যানটি উদ্ধার করা হয়েছে।  হামলার সঙ্গে জড়িত ডাকাত সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট