1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো.সাইফুল ইসলাম( শান্ত) মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: ‎ ‎টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি ও সমমানের পরীক্ষায় মোট ৫১ জনের মধ্য থেকে ৫০ জন সকলেই জিপিএ-৫ পেয়েছেন এবং ৪৩ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তথ্য মতে জানা যায়, প্রতিবারের মতো এবছর এস এস সি ২০২৬ পরীক্ষায় মোট ৫১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ৪৩ জন গোল্ডেন জিপিএ-৫ পান। সব শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে এ ফলাফল অর্জন করেছেন বলে জানা গেছে।

এব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি এই সাফল্যে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা করেন, এই অর্জন সকলের সহযোগিতায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

অন্যদিকে আরও জানান, প্রতি বছরের মতো এ বছরও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে। আশা করছি পরবর্তী শিক্ষার্থীরাও আরো ভালো ফলাফল করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট