1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার, রাজশাহী ২৯ জুলাই ২০২৬, বুধবার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী আমলযোগ্য অপরাধে পুলিশ ম্যাজিস্ট্রেটের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আসামিকে গ্রেপ্তার করতে পারে। “ভূমি সহায়ক” প্রকাশিত এক আইনি ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়েছে।

ব্যাখ্যায় বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৪ ধার ১ উপধার এফ অনুচ্ছেদে আমলযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। একই আইনের দ্বিতীয় তফসিলের ৩ নম্বর কলামে “পুলিশ পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবে কি না” তা উল্লেখ রয়েছে। এতে আরও বলা হয়, আমলযোগ্য অপরাধ মানেই জামিন অযোগ্য নয়। উদাহরণ হিসেবে বলা হয়, দণ্ডবিধির ৪২০ ধারার অপরাধ আমলযোগ্য হলেও জামিনযোগ্য। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অন্যদিকে দণ্ডবিধির ৪০৬ ধারার অপরাধ আমলযোগ্য ও জামিন অযোগ্য। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।

ব্যাখ্যায় আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের ৪ নম্বর কলাম অনুযায়ী সাধারণত প্রথমে সমন জারি করা হয়। তবে প্রয়োজনীয় কারণ উল্লেখ করে আদালত শুরুতেই গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন। অ-আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত বা গ্রেপ্তার করতে পারে না। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। এ ধরনের মামলাকে অ-জিআর মামলা বলা হয় বলে সূত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট