
# মো.সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে (৪০) মারধর ও ধর্ষণের শিকার হয়েছেন। এমন মর্মান্তিক ঘটনার পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই নারী। তিনি ওই এলাকার প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী।
পরিবারের অভিযোগ, গত বুধবার ২২ জুলাই রাতে নিজ বাড়িতে প্রতিবেশী আরিফ মিয়া (৪৭) তাকে মারধর ও ধর্ষণ করেন।আরিফ ওই এলাকার তোতা মিয়ার ছেলে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তার মুখে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।#