1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুষির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঝন্টু (৫৮)। তার বাড়ি নিশ্চিতপুর গ্রামে। অভিযুক্ত কালামের বাড়িও একই গ্রামে। ঝন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে আর কালাম এরশাদ আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কট বন্দকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এসময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় শিক্ষক আলা উদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই অসুস্থ ছিল। শারীরিক কারণে চাপ সইতে পারে নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার থেকে মামলার কথা জানানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্তের জন্য শনিবার বিকেলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নেওয়া হয়েছে। তবে কালাম আত্নগোপনে ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট