1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে পৌরসভার চানপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একটি ককটেল বিস্ফোরণেরও আলামত পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতাকর্মীরা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন পোস্ট দেন।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ঘটনায় প্রতিবাদে সংবাদ সম্মেলনকেরা হয়।

এদিকে, স্থানীয়রা জানান, গভীর রাতে আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়েবোগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে।

Open photo

আব্দুর রাজ্জাক জানান, রাত ১২টার দিকে হামলার কিছুক্ষণ আগেই তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরেছেন। কে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার দাবি, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করছেন। এমন পরিস্থিতিতে এ হামলার ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বললেন, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ককটেল বিস্ফোরণের আলামতও পাওয়া গেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট