1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর,টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহবধূর বারংবার ঘর ছাড়ার আজব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রথমে চাচাতো ভাসুর, এরপর ননদের স্বামী—এভাবে দফায় দফায় পালিয়ে যাওয়ার পর এবার তিন কন্যাসন্তান ও নগদ টাকা-সোনার গহনা নিয়ে ফের ননদের স্বামীর সাথেই লাপাত্তা হয়েছেন ওই গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। ​

​উপজেলার ওয়ার্সী ইউনিয়নের রোয়াইল গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক জসিম উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম (৩০)। তাদের সংসারে ১০, ৬ ও ২ বছর বয়সি তিনটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু শিশুদের ভবিষ্যতের কথা না ভেবে বারবার একই কাণ্ড ঘটিয়ে চলেছেন ওই গৃহবধূ। ​

ভুক্তভোগী স্বামী জসিম উদ্দিনের অভিযোগ, এটি মর্জিনার চতুর্থবারের মতো ঘর ছেড়ে পলায়ন। এর আগে সংসার জীবনের বিভিন্ন সময়ে তিনি প্রথমে চাচাতো ভাসুর এবং পরবর্তীতে স্বামীর বোনের (ননদ) স্বামী সাদ্দামের সাথে একাধিকবার পালিয়ে যান। প্রতিবারই পরিবারের লোকজন ও স্থানীয় সালিশের মাধ্যমে তাকে বুঝিয়ে-সুঝিয়ে ফিরিয়ে এনে সংসার টিকানোর চেষ্টা করা হয়। ​কিন্তু সবশেষ গত প্রায় ১০ দিন আগে আবারও তিনি ননদের স্বামী সাদ্দামের হাত ধরে চতুর্থবারের মতো বাড়ি ছেড়ে পালিয়ে যান। যাওয়ার সময় ঘরের আলমারি ভেঙে নগদ ৬ লাখ টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্বামী জসিম, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

​বারবার এমন ঘটনায় তিন কন্যাসন্তান নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন ওই অটোরিকশাচালক বাবা। ​এ বিষয়ে অভিযুক্ত সাদ্দামের এলাকা ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।

​এদিকে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদ ফজল জানিয়েছেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে!#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট