1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা  বাঘায় শয়ন কক্ষ থেকে নিঃসন্তান দম্পতির লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের    তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড

বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে জাতীয় সংসদের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (২০ জুলাই ২০২৬) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। বিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো।” ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। পরে ছাত্র জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকে সহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র ৩টা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।” এমপি চাঁদ বলেন, “বেকারত্ব একটা অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে। বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোন টাকা-পয়সা খরচ করতে হবে না। মেধার জোরে চাকরি হবে।” তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কলেজে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস করে দেওয়া, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নৈতিকতা ও জ্ঞানের দীপ্ত আলো ছড়িয়ে কলেজের সুনাম রক্ষা করবে বলে আশা করছি।” তিনি কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মুরসালিন ইসলাম মিশন ও মেহেদী হাসান। পরে এমপি আবু সাইদ চাঁদের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ,উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, , ওসি সেরাজুল হক,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান,যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক,জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট