1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সুইপার কলোনির পাশে তুলাপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে মো. জহুরুল (১৯) এবং আমরুল কসবা গ্রামের মো. জিয়ারুলের ছেলে মো. মনির (১৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রকাশ্যে বসে গাঁজা সেবনরত অবস্থায় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।
ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদক সেবনের দায়ে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত আত্রাই গড়ে তুলতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসনের এমন তাৎক্ষণিক অভিযান ও শাস্তিমূলক ব্যবস্থা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য কঠোর বার্তা বহন করে। তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তরুণদের সচেতন করতে সামাজিক ও পারিবারিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। এতে আত্রাইকে একটি নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট