1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে নেশার টাকা জোগার করতে ভাগিনার বাইসাইকেল চুরি,সাইকেল সহ চোর মামা আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

লালপুরে নেশার টাকা জোগার করতে ভাগিনার বাইসাইকেল চুরি,সাইকেল সহ চোর মামা আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর-নাটোর প্রতিনিধি: নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি করলো ভাগিনার শখের বাইসাইকেল,আপন বোন করলো ভাইয়ের বিরুদ্ধে চুরি মামলা,অবশেষে সাইকেল সহ পুলিশের হাতে আটক চোর ভাই।

সুত্রে জানা যায়,নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হল নেশাগ্রস্ত মামা,উদ্ধার হল ২২,০০০/=(বাইশ হাজার) টাকা মূল্যের ভাগিনার শখের বাইসাইকেল । বাদী মরিয়ম খাতুন(৩৯),পিতা মোহাম্মদ আলী, সাং টিটিয়া আবেদ মোড়,থানা লালপুর, জেলা নাটোর এর এজাহারের ভিত্তিতে লালপুর থানার মামলা নং ২১ তারিখ ১৮/০৭/২০২৬ ইং ধারা ৩৭৯ পেনাল কোড রুজু হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার এসআই (নিরস্ত্র) আঃহাই সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার চুরি মামলার আসামী সেই চোর মামা জাহাঙ্গীর হোসেন কালু (৩৬), পিতা-মোহাম্মদ আলী, সাং-টিটিয়া, ইউপি-দুয়ারিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর কে ইং ১৮/০৭/২০২৬ তারিখ ৬টা ২৫ মিনিটের দিকে গ্রেফতার করে। চুরি হওয়া মামলার আলামত লাল ও সবুজ রংয়ের দুই চাকা বিশিষ্ট ০১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। চোরাই উদ্ধার হওয়া বাইসাইকেলটির মূল্য অনুমান ২২,০০০/=(বাইশ হাজার টাকা)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, ধৃত আসামিকে আগামী ১৯/০৭/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট