1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে নেমে ডুবে মারা গেছে মৃগী রুগী ফারুক

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার পালপাড়া এলাকার পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন ৩৫ নামে এক ব্যক্তি ডুবে মারা গেছেন। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজের বাড়ির জোড়া মহিষকে গোসল করানোর জন্য পালপাড়ার পদ্মার ক্যানেলে নিয়ে যান ফারুক। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং কাদার মধ্যে আটকে পড়েন। তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ করতে গিয়ে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম জনি জানান, নিহত ফারুকের আগে থেকেই মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে, গোসল করানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে যান তিনি। বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট