1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

মির্জাপুরের টিনের বেড়া কেটে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর,টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় একটি বসতঘরের টিনের বেড়া কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

১৮ জুলাই (২০২৬) শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে চুরির এই ঘটনা জানাজানি হয়। ভুক্তভোগী আবুল হোসেনের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবেই এই চুরি সংঘটিত হয়েছে। ​ভুক্তভোগীদের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে অপরিচিত কয়েকজন ব্যক্তি বাড়িতে পানি পান করার অজুহাতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের ধারণা, সেই সুযোগে পানির ট্যাংকে নেশাজাতীয় কোনো দ্রব্য মিশিয়ে দেওয়া হয়। এর প্রভাবেই রাতে পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ​এই সুযোগ কাজে লাগিয়ে চোরেরা দুটি ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও শোকেসের তালা ভেঙে লুট করে নিয়ে যায় ​১৬ ভরি স্বর্ণালংকার। ​নগদ ৭ লাখ টাকা। ​চারটি দামি মোবাইল ফোন। ​এবং জমির দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র। ​শনিবার ভোরে ঘুম থেকে ওঠার পর পরিবারের সদস্যরা ঘরের মালামাল লন্ডভন্ড দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। ​

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট