1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. সাইফুল ইসলাম শান্ত ‎মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: ‎​টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ দেখা গেছে। সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজ’র নিচে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

‎​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্রিজের নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। লাশের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো মধ্যবয়সী পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা লাশটি অন্তত এক বা দুদিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। পানিতে পচে ফুলে ওঠায় লাশটি ভেসে উঠেছে। ‎​ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে ধারণা করছেন, কোনো দুর্বৃত্ত অন্য কোথাও হত্যার পর আলামত নষ্ট করতে লাশটি নদীতে ফেলে দিয়েছে। ‎​

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট