1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজশাহীতে ডিবি পুলিশ’র অভিযানে ১২ বোতল মদ ও মোটর বাইক সহ যুবক আটক কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে: এমপি ফজলুল হক মিলন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে যৌতুন  না পেয়ে স্ত্রীকে নির্যাতন, তালাক ও চুরির মামলায় হয়রানীর অভিযোগ রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও নিয়োগ বাণিজ্য নিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির  মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী ‎ তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার মহাদিঘি বরুনীতলা কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আতিকুর রহমান সুজা(৩৮) ওই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী এবং মহাদিঘি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওষুধ নিতে ওই কমিউনিটি ক্লিনিকে যায় মহাদিঘি গ্রামের ১১ বছরের এক কন্যা শিশু। এ সময় ক্লিনিকে অন্য কেউ না থাকায় দায়িত্বপ্রাপ্ত সুজা শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে সুজা পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে অভিভাবককে ঘটনা জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বুধবার শিশুর পিতা বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয় বাসিন্দারা ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন স্বাস্থ্যকর্মী হয়ে যেখানে মানুষ নিরাময় পেতে আসে, সেখানে সে কীভাবে এত নৃশংস হতে পারে? আমাদের শিশুরা এখন সেই ক্লিনিকেই যেতে ভয় পাচ্ছে। প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়। আমরা সুজার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ক্লিনিকগুলোতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, নইলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে।
উল্লেখ্য, ঘটনার পর বৃহস্পতিবার ক্লিনিকের সামনে প্রতিবাদী জনতা জড়ো হয়ে সুজার বিচারের দাবিতে স্লোগান দেয়। গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও কঠোর শাস্তির আশ্বাস চান তারা।
আত্রাই থানার ওসি মাহবুব আলম জানান, মামলা দায়েরের পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাই। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত আসামির অবস্থান নিশ্চিত করি এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
মামলা সূত্রে জানা যায়, থানার মামলা নং ০২, তারিখ ১ জুলাই ২০২৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪) খ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। খবর লেখা পর্যন্ত আসামিকে নওগাঁ জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট