1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হামিদুর রহমান, তানোর (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কামারগা ইউনিয়নের হাতিশাইল গ্রামে পূর্ববিরোধের জেরে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় আহত ওই গৃহবধূ বর্তমানে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে একই গ্রামের সুজাতের স্ত্রী স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী শাপলা খাতুনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তাহামিনা বেগম, শম্পা, শাহিন আলী ও মুসলিম আলীসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

Open photo

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি, থাপ্পড় এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করে। মাত্র ১১ দিন আগে তার তলপেটের টিউমারের অপারেশন হয়েছিল। হামলার সময় ওই অপারেশন করা স্থানেও আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন। এ সময় শাপলা খাতুনের মা সালেমা বেগম মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আরও দাবি করেন, হামলাকারীরা তার কাছে থাকা গরু বিক্রির নগদ টাকা এবং তার স্বামীর বিদেশ থেকে পাঠানো অর্থ কৌশলে ছিনিয়ে নেয়। এছাড়াও তার কানে থাকা স্বর্ণের দুল খুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির দরজার কভার ভাঙচুর করে এবং চলে যাওয়ার সময় ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে আহত শাপলা খাতুনকে তার মা সালেমা বেগম ভ্যানে করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট