1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই নদীতে ডুবে তিনজন নিখোঁজ, ৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই নদীতে ডুবে তিনজন নিখোঁজ, ৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি নদীতে ডুবে দুই স্কুলশিক্ষার্থী ও এক দুবাই প্রবাসী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে দীর্ঘ পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পদ্মা ও মহানন্দা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে সদর উপজেলার আলীনগর ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে টানা পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানের পর রিফাতের মরদেহ উদ্ধার করা হলেও রাসেলের সন্ধান এখনো মেলেনি।

অন্যদিকে প্রায় একই সময়ে মহানন্দা নদীর বারঘরিয়া রাবার ড্যাম এলাকায় বন্ধুদের সঙ্গে খেয়ালবশে খেও জাল দিয়ে মাছ ধরতে নামেন আজাইপুর আরামবাগ এলাকার দুবাই প্রবাসী মো. শাকিরুল (৩০)। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান এবং নিখোঁজ হন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম জানান, নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট