1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুনঃ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুনঃ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ বিভ্রান্তিকর তদন্ত  প্রতিবেদনের পুনঃ তদন্তের দাবিতে রংপুরের বদরগঞ্জে গোপালপুর মুসলিম পাড়ায় সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার। রবিবার(২৮-জুন)বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন  রংপুর জেলার বদরগঞ্জ  উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের্র গোপালপুর মুসলিম পাড়া গ্রামের  মৃত আব্দুল হামিদ এর ছেলে আব্দুল হালিম।  তিনি তার লিখিত বক্তব্যে উল্যেখ করেন তার পিতা আব্দুল হামিদ বেঁচে থাকা কালীন বাড়ি সংলগ্ন একটি ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং  ফোরকানিয়া মাদ্রাসার নামে এক শতাংশ জমি ওয়াকফ দলিলে লিখে দেন।
তার পিতা  আব্দুল হামিদ চার বছর পূর্বে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তার পিতার মৃত্যুর পর চাচা আব্দুল খালেক এবং বিমাতা  বড় ভাই মৃত আব্দুস সালাম এর ছেলে  সবুজ মিয়া ও  মশিউর রহমান এবং  বিমাতা ছোট ভাই আব্দুল হাকিম গং ১ শতাংশ  জমির পরিবর্তে তার পিতার   নিজ নামীয় অতিরিক্ত  ৭ শতাংশ জোরপূর্বক মাদ্রাসার নামে দখল করেন।  পরবর্তীতে বিষয়টি তিনি  জানতে পেরে আইনের দারস্থ হন।
 আইনের দারস্থ হওয়ার পর তদন্তকারী কর্মকর্তাগণ বারবার  রহস্যজনক কারণে প্রকৃত ঘটনা গোপন করে মনগড়া রিপোর্ট প্রদান করেছেন। তিনি আরো বলেন  হত দারিদ্র আইনের প্রতি শ্রদ্ধাশীল  অসহায় একজন ব্যক্তি। কিন্তু রহস্যজনক কারণে তদন্ত কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তে বারবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার দাবি জানান। তিনি সংশি­ষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবি জানান কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগ যাচাইয়ের আহ্বান জানান।
 তার পিতার  প্রতিষ্টা করা মাদ্রাসা নিয়ে কোন  অভিযোগ নেই।  মাদ্রাসায় দানকৃত জমির  ১ শতাংশ, কিন্তু পরিকল্পিতভাবে প্রতিপক্ষ গণ  সাত শতাংশ জমি জবর দখলে নিয়েছে এবং তার  পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করছেন।
তদন্তকারী কর্মকর্তারা রহস্যজনক কারনে তদন্ত  প্রতিবেদন ভিন্ন খ্যাতে প্রবাহের চেষ্টায় প্রতিবেদন দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানান এবং তিনি আইনের  ন্যায় চান, ঘটনার  পুন তদন্ত চান।  মাদ্রাসায় অন্তর্ভুক্ত বর্ধিত সাত শতাংশ জমি রয়েছে তা জনস্বার্থে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে   মাদ্রাসায় রেজিস্ট্রি করে দেওয়ার  প্রতিশ্রুতি দেন ।
মাদ্রাসাটি জনস্বার্থে ব্যবহার না করে প্রতিপক্ষ গণ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে আসছেন পুনঃ তদন্তের জন্য রংপুর জেলা প্রশাসক রংপুর বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা  করেন আব্দুল হালিম ও তার পরিবার ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট