1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: গ্ৰামের ছেলে হলেও থেমে নেই স্বপ্ন। চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ অংশ নিচ্ছে বাঘায় তিন মেধাবী শিক্ষার্থী। আগামী সোমবার (২৯ জুন ২০২৬ )ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসবে এই জাতীয় মঞ্চ।

জেলা জয় করে জাতীয় মঞ্চে রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হক, আকাশ আহমেদ ও ইয়াসির ইকবাল মাহি। মাঠের কাদা মাখা বাবার ঘাম ঝরানো টাকায় কেনা খাতা-কলম দিয়েই তারা বুনেছে বড় স্বপ্ন। তাদের উদ্ভাবিত ‘স্মার্ট প্রিন্টিং ভেন্ডিং মেশিন এবং ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়ে জেলার ৯টি উপজেলাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করে। জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

উদ্ভাবকরা জানান, ‘স্মার্ট প্রিন্টিং ভেন্ডিং মেশিন’ দিয়ে বিকাশ বা নগদের মাধ্যমে মাত্র ১০ সেকেন্ডে অ্যাসাইনমেন্ট, আবেদনপত্র প্রিন্ট করা যাবে। এতে গ্রামের শিক্ষার্থীদের প্রিন্টিং ভোগান্তি কমবে। ‘ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ দিয়ে উপস্থিতি, ফলাফল, বেতন ও অভিভাবকদের এসএমএস এক প্ল্যাটফর্মে আসবে। এতে স্কুল-কলেজের প্রশাসনিক কাজ সহজ হবে। শিক্ষক ,শিক্ষার্থীরা জানান,প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থী এনামুল, আকাশ ও মাহির সাথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তত্ত্বাবধায়ক শিক্ষক মতিউর রহমান, আব্দুল হানিফ মিয়া। সেখানে অংশ গ্ৰহন করবেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর।

Open photo

তিনি জানান,শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় মঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর বলেন, “বাঘার এই তিন শিক্ষার্থী প্রমাণ করেছে, মেধার জন্য শহর-গ্রামের কোনো বাধা নেই। গ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে এসে তারা জাতীয় পর্যায়ে পৌঁছেছে। এটা আমাদের উপজেলার জন্য গর্বের। আমি দৃঢ়ভাবে আশা করি, তাদের উদ্ভাবন জাতীয় মঞ্চে সবার নজর কাড়বে এবং বাঘা বিজয়ের মুকুট নিয়েই ঘরে ফিরবে।”

শিক্ষার্থী এনামুল, আকাশ ও মাহি বলেন, আগামী সোমবার (‘২৯ জুন )আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিন। আমরা বাঘার প্রতিনিধিত্ব করব। জাতীয় পর্যায়ে ভালো ফল করে বাবা-মা, শিক্ষক এবং বাঘাবাসীর মুখ উজ্জ্বল করতে চাই।’

শিক্ষক আব্দুল হানিফ মিয়া জানান,জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দলগুলো তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে। সেখান থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। বিজয়ী শিক্ষার্থীরা পাবে ২০ হাজার টাকা ও সনদ। আর বিজয়ী শিক্ষকেরা পাবেন ৩০ হাজার টাকা ও সনদ। শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কলেজের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে, এটি প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।’#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট