1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখল এবং জমি মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় সনাতন প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভূক্তভোগী বারকাত আলী গত ২৪ জুন ২০২৬ তারিখে রাণীশংকৈল থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন— বসন্ত রায় (৫৫), ধনেশ্বর রায় (৪৫), অতুল চন্দ্র রায় (৬০), সৌরভ চন্দ্র রায় (৪৫), আসনপদচন্দ্র রায় (৫০), নরেশ চন্দ্র রায় (৪৫), ফেলুয়া (৪০), এবং নিতাই চন্দ্র (৫৫)। তারা সকলেই রাণীশংকৈল থানার পদমপুর ও রাণীভবানীপুর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পদমপুর মৌজার (জে.এল. নং-১০২, খতিয়ান-১২৬, দাগ নং-১১২৬) ৭৫ শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে প্রায় ৫০ বছর ধরে ভোগদখল করে আসছিলেন  বারকাত আলী। কিন্তু ২০১৩ সাল থেকে বিবাদী পক্ষ উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা শুরু করে। জীবননাশের ঝুঁকিতে পড়ে বারকাত আলী
 ঠাকুরগাঁও জজ আদালতে একটি মামলা  দায়ের করেন যাহার মামলা নং  ৩৭/১৩ ।
পরবর্তীতে সরকারি সার্ভেয়ারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উভয় পক্ষের উপস্থিতিতে গোলঘরে একটি আপোশনামা স্বাক্ষরিত হয়, যেখানে বারকাত আলীকে ৭৫ শতক জমি ভোগদখলের অনুমতি দেওয়া হয় এবং মামলার রায় তার পক্ষে আসে। এরপর ২০১৮ সালের ২০ আগস্ট জমিটি পুনরায় তার পক্ষে ডিক্রি হয়। বিবাদী পক্ষ এই রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল (মামলা নং ০১/২০১৯, মিস জারি) করলেও আদালতের চূড়ান্ত রায় বারকাত আলীর পক্ষেই বহাল থাকে।
ভূক্তভোগী বারকাত আলী জানান, আদালতের সব রায় অমান্য করে গত ২৪ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় আনুমানিক ০৯:০০ ঘটিকায় বিবাদী পক্ষ লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে লাশ পুড়িয়েছে এবং হুমকি দিয়ে বলে, “জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন-জখম করে লাশ গুম করে দেওয়া হবে।” একই সাথে তারা জমিটি অন্যত্রে বিক্রি করে দেওয়ারও হুমকি প্রদান করে।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জমি রক্ষা ও নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট