1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বাঘার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ ও ছাত্রী হোস্টেল নির্মাণের আশ্বাস দিয়েছেন। শুক্রবার (২৬ জুন ) বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি চাঁদ বলেন, “অতি শীঘ্রই উপরে টিনসেট হোস্টেল নির্মাণ করা হবে। পরবর্তীতে পাকা বিল্ডিং হবে। জাতীয়করণের সুযোগ এলে তালিকায় এই কলেজের নাম প্রথমেই দেয়া হবে।” ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই জাতির ভবিষ্যৎ। লেখাপড়ায় মনোযোগী হও। এখন উপজেলা, জেলা, মন্ত্রণালয়ে মহিলা ইউএনও, ডিসি, উপসচিব, যুগ্ম সচিব আছে। তোমরাও পারবে।” কৃষকের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে এমপি বলেন, “দেশের স্বার্থে জামায়াতে ইসলামকে সাথে নিয়ে কাজ করতে চাই। তবুও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,ভারত থেকে শেখ হাসিনা হুকুম দিলেও মাঠে নামার সাহস দেখিও না। বিএনপি মাঠে থেকেই প্রতিহত করবে। চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সাহস থাকলে মাঠে নেমে দেখাও।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন।

স্বাগত বক্তব্য ও এমপিকে সন্মাননা স্বারক তুলে দেন তিনি। মানপত্র পাঠ করেন, শিক্ষার্থী মাহমুদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওসি সেরাজুল হক,কলেজের প্রতিষ্ঠাতা মোজাহার হোসেনের সহধর্মিণী ছায়েরা বেওয়া, বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান,জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ, শফিকুল ইসলাম ছানা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফিসহ বিএনপির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করেন এমপি ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট