1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।
রোববার সকালে পাকা ইউনিয়নের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে মসজিদ থেকে মোয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীরতার একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মোঃ বাসেদ আলী।
কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়া ঢালাইয়ের খোয়া, সিমেন্ট ও বালু মাটির ওপর মিশ্রণ করা হয়েছে, যা সরকারি নির্মাণকাজের মানদণ্ডের পরিপন্থী। অল্প সময়ের মধ্যেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ বাসেদ আলী বলেন, মিস্ত্রীরা ভুল করেছে। যেটুকু লস হবে আমার হবে, এটুকু আমি সারিয়ে নেব।
পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যেটা সব চেয়ে বড় ভুল করেছে মাটি উপর সেমেন্ট খোয়াটা ঢেলে দিয়েছে। ওই সময় মেম্বার ছিল না। উপজেলা নির্বাহী অফিসার  ওই মেম্বারকে সাময়িক বহিষ্কার ও সেখানে অন্য একজন মেম্বারকে দিয়ে কাজ শেষ করা নির্দেশ  দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি কাজে অনিয়ম হলে দ্রুত তা বন্ধ করে দেওয়া হবে। কাজ যাতে সঠিক ও ভালোভাবে সম্পন্ন হয়, সেটি আমরা নিশ্চিত করব।
সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট