1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজশাহীতে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু বেচাকেনা বন্ধ রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
#  পোরশা, নওগাঁ প্রতিনিধিঃ মোঃ শহিদুল ইসলাম: নওগাঁর পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলা। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্টার্টআপ আইডিয়াগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। তিনি বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনী কাজে অংশগ্রহণের আহ্বান জানান।
মেলার সফল আয়োজন ও সার্বিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পোরশা উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায়। তাঁর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিগত উদ্ভাবন উপস্থাপন করে।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানভিত্তিক অসংখ্য প্রকল্প প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণাধর্মী চিন্তার প্রতিফলন ঘটানো এসব প্রকল্প দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা মেলার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে তাদের উৎসাহিত করেন।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ও গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট