1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ “জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা ”এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯ টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভুমি ) মোছাঃ শাহনাজ পারভিন বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্য রাখেন।

থ্রাইভ প্রকল্পএর কর্মকর্তা মোঃ লুৎফর রহমান রাফিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পি এফ জি কোঅর্ডিনেটর মোঃ সাজেদুর রহমান( দুলাল), হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মাসুদ রানা, পরিবেশ কর্মী ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার নওগাঁ জেলার সাবেক কো-অডিনেটর মোঃ শাহারিয়ার শাকিল।

এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ, পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, সহ হাঙ্গার প্রজেক্ট এবং থ্রাইভ প্রকল্পের সিডিও প্রকল্প অংশগ্রহণকারী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ ।

এর আগে সকালে নজিপুর কারিগরি কলেজ মোড় এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট