1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পোরশা প্রতিনিধি: মোঃ শহিদুল ইসলাম: “জনবান্ধব অটোম্যাটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার পোরশা উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) পোরশা উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত চলমান এ মেলাকে ঘিরে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হয়। পাশাপাশি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে ভূমি বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগীরা তাদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হবে। নতুন প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের ডিজিটাল সেবা কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
মেলা চলাকালীন প্রতিদিন সারাদিনব্যাপী গণশুনানির আয়োজন করা হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ উপস্থাপনের সুযোগ পাবেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং সাব-রেজিস্ট্রি অফিসের নিয়মিত সেবা কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
আয়োজকরা জানান, ডিজিটাল ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট