1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে্য বাঘায় ভূমি মেলা’২৬ এর উদ্ধোধন নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু নওগাঁ পুলিশ সুপারের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত  বাগমারায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ বাঘার পদ্মার চরে গোলাগুলির পর নিখোঁজ একজন, অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন শিবগঞ্জে পুলিশের অভিযানে ১৮০০ কেজি পলিথিন ও একটি মিনি ট্রাক সহ আটক  ১

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট, গলায় লিচুর বিচি আটকে, আত্মহত্যা ও বিষপানে এসব মৃত্যুর ঘটনায় জেলার কয়েকটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় এসব ঘটনা ঘটে।
গতকাল সোমবার (১৮ মে) বিকেলে পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের খেটগাঁও সিন্দুল্লাহ গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন রায় (৩০) আনোয়ার মুহুরীর বাড়িতে ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে লিচুর বিচি গলায় আটকে হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসেন ওই এলাকার মাহমুদুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে লিচু খাওয়ার সময় হঠাৎ তার গলায় বিচি আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, সকালে হোসেন নামে এক শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। এছাড়া বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে ইসিজি পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে স্বপন কুমার রায় (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসা নিয়ে স্বপনের সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। রোববার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি (গির্জাপাড়া) গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র রায় (৬৮) কীটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। গত রোববার রাতে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই মলিন চন্দ্র রায় জানান, সুশীল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, গ্যাস ট্যাবলেট সেবনে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট