1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

নওগাঁ পুলিশ সুপারের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ পরাগ হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধ : পুলিশ সুপারের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম  মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Open photo

বক্তব্যে পুলিশ সুপার  উত্তম ও পরিপাটি পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা এবং মানসম্মত চেকপোস্ট স্থাপনের নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করেন।

Open photo

প্যারেড পরিচালনা করেন  আব্দুল্লাহ আল মাহমুদ শাওন সহকারী পুলিশ সুপার , মান্দা সার্কেল, নওগাঁ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট