1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে্য বাঘায় ভূমি মেলা’২৬ এর উদ্ধোধন নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ চার জনের মৃত্যু নওগাঁ পুলিশ সুপারের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত  বাগমারায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ বাঘার পদ্মার চরে গোলাগুলির পর নিখোঁজ একজন, অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের কর্মস্থলে নিরাপত্তার দাবি ও শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাঘায় মানববন্ধন শিবগঞ্জে পুলিশের অভিযানে ১৮০০ কেজি পলিথিন ও একটি মিনি ট্রাক সহ আটক  ১

রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি (রূপসা): খুলনার রূপসা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস চত্বরে সকাল ১০ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে,অফিসার্স ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও আধুনিক হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তারা জনগণকে অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস এবং রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, ভূমি অফিসের কানুনগো মোঃ বজলুর রশিদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল শেখ, গাজী শাকিল আহম্মেদ, শিমূল পাইক, জাফর মল্লিক, এসএম ইব্রাহিম হাসান, মিঠুন রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট