1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

বাঘার পদ্মার চরে গোলাগুলির পর নিখোঁজ একজন, অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে গভীর রাতে গুলির ঘটনা ঘটেছে। এর পর থেকে স্বপন বেপারী (৪০) নামে একজনকে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল এলাকায় রক্তের আলামত দেখে ধারনা করা হচ্ছে গুলিবিদ্ধ হওয়ার পর মৃত অথবা জীবিত অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে দুস্কৃতিকারিরা। এর পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্বপন ব্যাপারি কালিদাসখালি গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ১৫/১৬ জনের সশস্ত্র একটি দল দুইটি ট্রলারযোগে পদ্মার চর এলাকার কালিদাসখালী গ্রামে প্রবেশ করে। এসময় তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ধরেন স্বপন বেপারী নামে একজন। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কিৃতিকারিরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। স্বপনের চিৎকারে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে যান। পরে এলোপাথারি গুলি ছুড়ে দুষ্কৃতিকারিা। এর পরে স্বপনকে পাওয়া যায়নি। স্বপনের বাবা সিদ্দিক বেপারী বলেন, ঘটনাস্থল এলাকায় রক্তের আলামত দেখে ধারনা করছি, দুষ্কৃতিকারির দল আমার ছেলে স্বপনকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কিছুদিন আগে স্বপন মাদক মামলায় জামিনে কারামুক্ত হয়েছে। বাড়ি সংলগ্ন তার মুদির দোকান রয়েছে। তবে মাদক ব্যবসা ও নেশায় আসক্ত ছিল। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পদ্মার চরে বালুরঘাট কেন্দ্র করে চর এলাকায় প্রায়ই দুষ্কৃতিকারি দলের তৎপরতা দেখা যায়। এর আগেও দখলদারিত্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৩জন নিহত হয়েছে। একাধিকবার ডাকাতির ঘটনাও ঘটেছে ।

জিয়াউল হক বলেন, কাজের সুবাদে নদীতে যাওয়া আসা করতে হয়। সেক্ষেত্রে নিরাপত্তার অভাব। তাই কোন কথা বলতে রাজি হননি। চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকাদার বলেন, দুষ্কৃতিকারিদের দাপটে চরের মানুষ নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। আবারো গুলির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাকে উদ্ধারে থানা পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলছে। মঙ্গলবার (১৯-০৫-২০২৬) বেলা সাড়ে ৪ টা পর্যন্ত তাকে উদ্ধার করা য়াযনি। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট সার্কেল এএসপি খালেদ হুসাইন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এব্যাপারে বাঘা থানায় মামলা দাযের করা হচ্ছে। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারি বাদি হয়ে জখম করে অপহরণের অভিযোগে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট