1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা মির্জাপুরের বংশাই নদীর ভাঙ্গন রোধে ৪৫ হাজার জিও ব্যাগ ফেলা হচ্ছে বিজিবির জনসচেতনতামূলক সভা : মাদক ও চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলা, মারপিটের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার  শিবগঞ্জপরচকপাড়া সীমান্তে ১২জনকে বি এস এফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি রাসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসনের দাবিতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সোনামসজিদ স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন

শিবগঞ্জে পুলিশের অভিযানে ১৮০০ কেজি পলিথিন ও একটি মিনি ট্রাক সহ আটক  ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে পুলিশী অভিযানে এক হাজার ৮শ কেজি পরিবেশ দূষন পলিথিন ও একটি মিনি ট্রাক সহ চালককে  আটক করেছে। আটককৃত ব্যক্তি হলো নাটোর জেলার সিংড়া থানার আতাইকুলা গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে মো: মিলন প্রামানিক (৩৯) কে ।

এব্যাপারে শিবগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে এবং আটককৃত মিলনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার মামলা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ  মো: মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ মে সোমবার সকাল পৌনে নয়টার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন ৫ ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার গাজী চেয়ারম্যানের মোড়ে অভিযান চালিয়ে  ৩লাখ ৯৬ হাজার টাকা মূল্যের  ৬০ বস্তা  প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট এক হাজার ৮শ কেজি  পরিবেশ দূষণ পলিথিন ও একটি মিনি ট্রাক জব্দ করে এবং চালক  মো: মিলন প্রামানিককে আটক করে। এঘটনায়  শিবগঞ্জ থানার এস আই গোপাল চন্দ্র মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ  মো: মতিউর রহমান বলেন. শিবগঞ্জ থানাকে পরিবেশ দূষন থেকে মুক্ত করতে  এ ধরনের অভিযান শুরু করেছি যা অব্যাহত থাকবে এবং অল্প সময়ের মধ্যে শিবগঞ্জ থানাকে পলিথিন ব্যবহার বন্ধ করে পরিবেশ দূষণ থেকে শিবগঞ্জ উপজেলাকে মুক্ত করবো ।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট