1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই নওগাঁ প্রতিনিধি : ​নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “বর্তমান যুগ আধুনিক ও বাণিজ্যিক কৃষির যুগ। আমাদের ঐতিহ্যগত কৃষিকে এখন পুষ্টিসমৃদ্ধ, লাভজনক এবং জলবায়ুসহিষ্ণু কৃষিতে রূপান্তর করতে হবে। ‘পার্টনার’ প্রকল্প দেশের কৃষি খাতে উদ্যোক্তা তৈরি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “আত্রাই-রাণীনগরের কৃষকদের ভাগ্য উন্নয়নে এবং আধুনিক কৃষিপ্রযুক্তি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করা যায়, সে লক্ষ্যে কৃষি কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।” ​

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলার কৃষি চিত্র তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। ​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন। ​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ​

কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট