1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা:সফিকুল  ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন  গ্রেফতারকৃত তিনজনের  দেওয়া তথ্যের ভিত্তিতে  অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় দুই  কেজি বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) ও ১৫০ গ্রাম  হেরোইন। ১৬মে  শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সাংবাদিকদের ওপর হামলার মামলার তদন্তে  সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে মাদক ও বিস্ফোরক সদৃশ বস্তু  উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকির পাড়া গ্রামের  মৃত শহিদের ছেলে -মো. রাব্বি (২৬), মৃত মনিরুর ইসলাম মনির ছেলে  মো. সোহেল জিনজিরা (৩০),  এবং একই উপজেলার পফেসরপাড়া গ্রামের সুমন আলির ছেলে মো. সুমিত আলিফ (২৪), পুলিশ  জানায়  চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা নং-২৫, তারিখ ২০ ডিসেম্বর ২০২৫-এর তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কয়েকটি , মামলার কয়েকজন আসামি ঢাকার শাহবাগ এলাকায় অবস্থানের কথা জানতে  পরে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা নিয়মিত অবস্থান করতেন এবং সেখানে মাদক ও বিস্ফোরক সদৃশ বস্তু  সংরক্ষণ করে রেখেছেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ অতিরিক্ত ফোর্স ও সাক্ষীদের উপস্থিতিতে বারঘরিয়া থেকে গোয়ালবাড়ী সড়কের পাশে ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। অভিযানের সময় আসামি রাব্বির দেখানো মতে একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগ থেকে দুই কেজি বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) এবং ১৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে— সাদা ও কাঠালী রঙের দুই কেজি গান পাউডার, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এছাড়া ১০০ গ্রাম হালকা বাদামি ও ৫০ গ্রাম গাঢ় বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ আরও জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট