1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধিঃ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হয়। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে বলে মনে করেন ফজলুল হক মিলন এমপি।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলার কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও জামালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ৫ হাজার ৪টি কার্ডের বিপরীতে প্রকৃত হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন।

Open photo

চাল নিতে আসা কালীগঞ্জ পৌরসভা ৩ হাজার ৮৫টি, জামালপুর ইউনিয়নে ১ হাজার ১১টি ও তুমলিয়া ইউনিয়নে ৯০৮টি হতদরিদ্র সুবিধাভোগী পরিবারগুলো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল নেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির উপদেষ্টা সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট