1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ টিএ পান্না,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী : ঈশ্বরদী উপজেলাসহ পাবনা জেলা বিএনপি বর্তমানে বহিরাগত ও হাইব্রিড অপশক্তির হাতে জিম্মি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

বিএনপির বর্তমান ভয়ানক পরিস্থিতির আলোকে  গতকাল রাতে পাকশী গোল ঘরে স্থানীয় বিএনপি আয়োজিত পাকশী ইউনিয়ন বিএনপির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুস সোবান স্থানীয় নেতাদের  ক্ষোভের বিষয় উল্লেখ করে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Open photo

সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপন সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: বিএনপি নেতা আমিনুল ইসলাম, কবীর আহমেদ, মনির আহমেদ হিরোক, সুলতানুল হক শাহিন,  শ্রমিক দল সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা, মোহাম্মদ আলী কাজল, রফিকুল ইসলাম কলম, ভিপি সাইদুল ইসলাম লিপন,আশিকুর রহমান, সিপলু, আব্দুস সালাম রঞ্জু ও জাহিদ হাসান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট