1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে গৃহপরিচালিকা নয়নী হত্যার নেপথ্যে : মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, নায্য বিচার পেতে পাশে দাঁড়াল মানবাধিকার সংস্থা রাজশাহীতে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী জালেমুন রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারি সরদার বুধবার (১৩মে) দুপুরে বাগমারা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার উন্নয়ন কর্মকান্ড গতিশীল, কার্যকরী ও ত্বরান্বিত করার লক্ষ্যে ‘বাগমারা উন্নয়ন কমিটি’ ঘোষণা করেছেন। উপজেলা জামায়াতের আয়োজনে বিভিন্ন শ্রেনী ও পেশার প্রাথমিক পর্যায়ে ৭১জনের নাম ঘোষনা করা হয় ওই কমিটিতে। এরপর বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাগমারা আসনে প্রার্থী হিসেবে ডাঃ আব্দুল বারি সরদার নির্বাচনী ইশতেহারে বাগমারার উন্নয়নে সকল কে নিয়ে কাজ করা হবে এবং একটি উন্নয়ন কমিটি গঠন করা হবে এমন ঘোষনা করেছিলেন। সে অনুযায়ী তিনি উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকার দলমত নির্বিশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইমাম, মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, ভ্যানচালক সমিতির প্রতিনিধিসহ নানা শ্রেনী ও পেশার মানুষের সমন্বয়ে উন্নয়ন কমিটি ঘোষনা করলেন।

এদিকে বাগমারা উন্নয়ন কমিটি ঘোষণার পর সাংসদ আব্দুল বারি বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বাগমারার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষা, যোগাযোগ, কৃষিসহ সার্বিক উন্নয়নে সাংসদ আব্দুল বারি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইব্রাহিম হোসেন, সাবেক সেক্রেটারী অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, সাংসদের ব্যক্তিগত সহকারী শাহিন, মিডিয়া কর্মকর্তা আসাদুল আল ফিরোজ, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সহ-সভাপতি অধ্যাপক নুর কুতুবুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট