1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

আত্রাইয়ে পেশার মর্যাদা রক্ষায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান আত্রাই নওগাঁ প্রতিনিধি : আমরা দালাল নই, আমরা শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী, এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’ (FARIA)। আজ সোমবার সকাল ৯ টায় আত্রাই-নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই ব্রিজের ওপর এই কর্মসূচি পালন করা হয়।

এস এম খালেদুর নবী রিক্তার সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া আত্রাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুল সাদিক, সাবেক সহ-সভাপতি একরামুল হক, জেনারেল ফার্মাসিউটিক্যালস- এর মো. আতাউর রহমান, এসিআই ফার্মাসিউটিক্যালস-এর রিপ্রেজেন্টেটিভ হাবিবুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস- এর রিপ্রেজেন্টেটিভ মো. গোলজার হোসেন এবং অ্যারিস্টো ফার্মা লিমিটেডের মশিউর রহমান প্রমুখ।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে বক্তারা তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও ওষুধ কোম্পানিগুলোর প্রতি জোর দাবি জানান। তাদের দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। মাঠ পর্যায়ে কাজ করার জন্য নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য বেতন-ভাতা এবং চাকরির পূর্ণ নিরাপত্তা প্রদান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা সেতুবন্ধন হিসেবে কাজ করি। অথচ প্রতিনিয়ত আমাদের অবহেলার শিকার হতে হয়। আমাদের পেশাকে খাটো করে দেখার দিন শেষ। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। উক্ত কর্মসূচিতে আত্রাই উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের শপথ গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট