1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মতিউর রহমানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে আজ রবিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হকের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর সঞ্চালনায় রাজশাহী বিভাগীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য ও নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, স্বাধীন সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সুরক্ষা আইন অতি দ্রুত কার্যকর করার দাবি ও জানান তারা। সাংবাদিক মতিউরের দ্রুত সুস্থতা কামনা করে, ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই জড়িত একজন আসামিকে গ্রেফতার করাই সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। তারা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট