1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালপুরে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  লালপুর-নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় শিশির ইসলাম(২৫) নামের এক মাদক সেবীকে হাতেনাতে আটক করে লালপুর থানার পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১(এক) হাজার টাকা অর্থদণ্ড এবং১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার(১০ মে-২০২৬) তাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্ট/ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জেল জরিমানা করা হয়।

 

আটককৃত মাদক সেবী শিশির ইসলাম (২৫) লালপুর উপজেলার বৈদ্যনাথপুর এলাকার শামীম আহমেদ এর ছেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মাদকসেবী শিশির ইসলামের বিরুদ্ধে এই জেল জরিমানার আদেশ দেন লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট