1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের দৃষ্টি নন্দন সড়ক সহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার একটি প্রকল্প উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ী হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

বিকেলে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টি নন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

Open photo

এ সময় অন্যান্যের মাঝে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইযুব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট