1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ‎

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টাডি ট্যুরভিত্তিক অভিজ্ঞতামূলক শিক্ষার ওপর তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ ০৭ মে (বৃহস্পতিবার) বেলা ১১.৩০ মিনিটে ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ‎

এ সময় তিনি বলেন, প্রিন্টমেকিং শিল্পকলা ও বিজ্ঞানের সম্মিলিত রূপ। যেখানে সৃজনশীলতার প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারুকলায় শিক্ষা মূলত ‘ক্রিয়েশন অব এডুকেশন’। বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। ‎

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ইতোমধ্যে দেশের শিল্পশিক্ষা ও সৃজনশীল চর্চার ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। প্রিন্টমেকিং ডিসিপ্লিনে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ‘অ্যাডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের শিল্পচর্চা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। ‎

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। আরও বক্তব্য রাখেন কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোহাঃ জসিম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোঃ আনিসুজ্জামান।

‎প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জারিন প্রভা। ‎উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ Transforming Printmaking Education: A Contemporary Approach to Multi-block Woodcut Practice in Bangladesh' এবং Advancing Sustainable Printmaking: Non-toxic Solvent Development and Application in Bangladesh’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। ‎তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ কর্মশালায় প্রিন্টমেকিং শিল্প, প্রযুক্তিনির্ভর শিক্ষা, স্টাডি ট্যুরভিত্তিক শেখার অভিজ্ঞতা এবং ব্যবহারিক প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট