1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা  চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের জন্য নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি বুলবুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি  মোহাম্মদ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন শিবগঞ্জে ৩৪টি অসহায় পরিবার পেলো ২০টি হাঁসের বাচ্চা খুলনা বিশ্ববিদ্যালয় ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন ‎ বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিব চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের বাদিকদের ওপর হামলার  প্রতিবাদ সভা  বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার কৃষক দলের ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে| গতকাল বুধবার (৬ মে, ২০২৬) সন্ধ্যার পরে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আনারুল ইসলামকে সভাপতি এবং রাজিব আহম্মেদ কবিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে|

দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার প্রতিফলন হিসেবে তাদের ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়| বাঘা পৌর কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন জনির সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়| প্রধান অতিথি ছিলেূন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি| বিশেষ অতিথি ছিলেূন-বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব|

প্রধান বক্তা ছিলেন বাঘা উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বিশেষ অতিথি উপজেলা কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম ছানা।

সভায় বক্তারা বলেন, কৃষকের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনে ৪নং ওয়ার্ড কৃষক দল অগ্রণী ভূমিকা পালন করবে| নবগঠিত ৪১ সদস্যের এই শক্তিশালী কমিটি আগামী দিনে বাঘা পৌর এলাকায় দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়| “তৃণমূলের শক্তিই দলের মূল চালিকাশক্তি| নবগঠিত এই কমিটি সাধারণ কৃষকদের পাশে থেকে দলের হাতকে শক্তিশালী করবে|

সঞ্চালনায় ছিলেন বাঘা পৌর কৃষক দলের সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ| এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-পৌর কৃষকদলের যুগ্ন আহ্বায়ক তহিদুল ইসলাম তহিদ| উপস্থিত ছিলেন জহুলুল হক টনিজ,রানু আকতারি,বজলুর রহমান প্রমুখ|#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট