1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের বাদিকদের ওপর হামলার  প্রতিবাদ সভা  বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার লালপুরের পদ্মার চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহত   শিবগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহতের পরিবার পেলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে কর্মশালা  শিবগঞ্জে পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে সরানো হলো দূর্গন্ধময় ময়লার স্তুপ দীর্ঘ ৭ বছর পরে হত্যা মামলার ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করলো ভোলাহাট পুলিশ দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে

বাঘায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভুক্তভোগী এক পরিবার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে নিজের ঘরবাড়ি ভেঙে দেওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে ব্যবসার গোডাউনে মানবেতর জীবনযাপন করছেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার দিয়াড়পাাড়া গ্রামের রাজন আলী (৩৬) | বুধবার (৬ মে) সরেজমিনে দেখা যায়, ঘর ভেঙে দেওয়ার পর একই উপজেলার বাউসা ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামে জানালা বিহীন সাটার লাগানো একটি টিনশেড গোডাউনের ঘরে স্ত্রী, ৪ সন্তান ও মাকে নিয়ে থাকছেন রাজন আলী| ঘরের ভেতরেই রান্নাবান্না, পড়ালেখা ও ঘুমানোর ব্যবস্থা| নেই টয়লেট, নেই নিরাপদ পানির ব্যবস্থা| ভুক্তভোগী রাজন আলী জানান, “ˆপতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই সোহেল রানার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল| দলবল নিয়ে এসে আমার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়| বাধ্য হয়ে নিজের ব্যবসার গোডাউনে পরিবার নিয়ে উঠেছি|”

রাজন আলীর দাবি ১১৯ নং (জেএল) মৌজায় দিয়াড়পাড়া গ্রামে বাড়ির দাগে আমার বাবার নামে ২২দশমিক ৫০ শতাংশ জমি আছে|(যার আরএস দাগ নং-৫২৪২)| ১৮ বছর আগে বাবা মারা যান| পরে ওয়ারিশ সুত্রে ভাই-বোনদের মধ্যে মৌখিকভাবে ভাগাভাগি করে নেওয়া হয়| আমারসহ অংশীদারদের নিজ নিজ জমি ভোগ দখলে রেখেছিলাম| আমার মা সহ সেই জমিতে বসবাস করে আসছি| বড় ভাই সোহেল রানা আমার ভাগের সেই সম্পত্তির উপর নির্মাণ করা ঘরবাড়ি জোরপূর্বক ভেঙে দিয়ে দখলে নেয়| গত ২৩ এপ্রিল দখলে নেওয়া সম্পত্তিতে মাটি ফেলতে শুরু করে| বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে প্রাণনাশের ভয়ভীতি দেখায়|

তাঁর স্ত্রী সুরমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছোট বাচ্চাদের নিয়ে এই গোডাউনে খুব কষ্টে আছি| সামনে লাগানো সাটার ছাড়া জানালা নেই| বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না| আমরা আবার নিজের ঘরে ফিরতে চাই|” স্কুলপড়ুয়া মেয়ে রাইশা আক্তার রাত্রি (নবম শ্রেণির ছাত্রী) বলেন, “গোডাউনে পড়তে খুব সমস্যা হয়| গরমে রাতে ঘুম আসে না|”

মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী রেহেনা বেওয়া জানান, ঘর ভেঙে দেওয়ার দিন আমি বাড়িতে ছিলাম না| খবর পেয়ে এসে দেখলাম আগের বাড়ি থেকে মালামাল এনে রাজন তার স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে গোডাউনে বসবাস করছে| বর্তমানে আমিও তাদের সাথে থাকছি| তার ¯^ামীর মত্যুর পর সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে মৌখিক ভাগ বাটোয়ারা হয়েছে বলে জানান|

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে ঘর ভাঙচুর করা হয়| এরপর থেকে পরিবারটি গোডাউনেই থাকছে| “ঘটনাটি দুঃখজনক| তবে ”দুই পক্ষই অনড় অবস্থানে থাকার কারণে মীমাংসা করতে পারিনি| ” | এদিকে পারিবারিক কলহের বলি হয়ে একটি পরিবার খোলা আকাশের নিচে না হলেও গোডাউনের অন্ধকারে দিন কাটাচ্ছে| দ্রুত সুষ্ঠু সমাধান ও পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল|

বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে জিডি মূলে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে| ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও দেখছি|” বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে উভয়পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেব| সোহেল রানার ভাষ্য,অনেক আগেই ওই জমিটি তার অপর ছোট ভাই সুজন আলীর কাছে বিক্রি করে আড়ানী বাজার এলাকায় বসবাস করছিল| পরে ঘর বাড়ি সরিয়ে নেয়নি|| তবে লেখা পড়া না থাকার কারণে সেই জমিতে থাকা বাড়িতে উঠে বসবাস করার চেষ্টা করছিল| ছোট ভাই সুজন আলী তার কেনা সম্পত্তিতে থাকতে দেয়নি| #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট