1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : নিয়ম ও বিধি বহির্ভূতভাবে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের আওতাধীন জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০১৪-১৫ অর্থ বছরের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হওয়া কর্মীদের বাতিল করা
করার প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। নিয়োগ বাতিলকৃত কর্মীদের আয়োজন আজ ০৪ঠা মে সোমবার দিনব্যাপী জেলার সিভিল সার্জন অফিসে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন দীলিপ কুমার রায়, সুনীল চন্দ্র রায়, মেহেদী হাসান ইসমাইল, মোছা: রাখি, স্বপন গণি, আসমা খাতুন, আইনুল হক, আসিফ আরাফাত, মোছা: লাবলী, রুখসানা বেগম, হাবিবা খাতুন, সনজীব চন্দ্র সেন প্রমুখ।
 বক্তারা বলেন, সিভিল সার্জন ঠাকুরগাঁও এর গত ২৮/০৪/২০২৬ ইং তারিখের চিঠি মোতাবেক বিগত সিভিল সার্জন অফিস, ঠাকুরগাঁও এর জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান সারমী ট্রেডার্স,  প্রো: মো: আশরাফুল ইসলাম,  খাস- নওগাঁ এর কার্যাদেশ বাতিল করে আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করে ২০২৫-২৬ অর্থ বছরে গত ৩০/০৪/২০২৬ তারিখ হতে জেলার ৪ উপজেলার ৫৯ জন কর্মীর নিয়োগ বাতিল করে পত্র প্রেরণ করেন। এরই প্রতিবাদে আমাদের কর্মসূচি। আজকে ২-৪ বছর পর পরেই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের কথা বলে ঠিকাদার পরিবর্তন করে নতুনভাবে কর্মী ও জনবল নিয়োগ দেওয়া হয়। যা নিয়ম ও বিধি পরিপন্থী। তাছাড়া সম্প্রতি প্রকাশিত ২০২৫ আউটসোর্সিং নীতিমালা উপেক্ষা করেও আমাদের এই নিয়োগ বাতিল করা হয়েছে। আমরা অনতিবিলম্বে আমাদের নিয়োগ বাতিল প্রত্যাহার করে পূর্ণবহাল চাই। সিভিল সার্জন ঠাকুরগাঁও কর্তৃপক্ষ ও আউটসোর্সিং কর্তৃপক্ষ এর ব্যত্রয় ঘটালে কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করা হবে বলেও হুসিয়ারি দেন বক্তারা।
Open photo
সে সময় আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করে ২০২৫-২৬ অর্থ বছরে গত ৩০/০৪/২০২৬ তারিখ হতে জেলার ৪ উপজেলার ৫৯ জন কর্মীর নিয়োগ বাতিল করা সকল কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আনিসুর রহমান বলেন, যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ এবং সে প্রতিষ্ঠানই তাদের চাকরীচ্যুত করেছে সেক্ষেত্রে আমরা বিষয়টি দেখবো। মানবিক দিক বিবেচনা করে সরকারিভাবে লোকবল বাড়ানো হলে আমরা তাদের বিষয় নিয়ে কাজ করবো। আর কেন তাদের নিয়োগ বাতিল করা হলো সেটিও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট