1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাদিয়া বেগম(১৭) নামে গলায় ওড়না পেঁচিয়ে  এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে
 উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর বিচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া বেগম ওই গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের লোকজন সাদিয়াকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার শয়ন কক্ষে খোঁজ নিতে যান। সেখানে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট