1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর সাপাহারে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করে জারকিনে মজুদ করার দায়ে মো. হাসান আলী (৪২) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার সময় এই দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত হাসান আলী পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কমলাবাটি গ্রামের বছির উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ‘সাপাহার ফিলিং স্টেশন’-এ দেখা যায়, ওই ব্যাংক কর্মকর্তা তার মোটরসাইকেলে পেট্রোল নিয়ে কৌশলে জারকিনে তেল ভরে মজুদ করছিলেন। পুনরায় তিনি মোটরসাইকেলে তেল নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নিয়ম বহির্ভূতভাবে তেল মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে এবং ঝুঁকি নিয়ে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে তাকে এই সাজা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট