1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অপরাধে একটি ফিলিং স্টেশনের মালিক জাহিরুল কাইয়ুম বাবরকে  ১০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ রায় প্রদান  করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মাজহারুল ইসলাম। তিনি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রাম ভর্তি করে বাল্ক আকারে ইট ভাটায় তেল সরবরাহ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রামভর্তি মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে জব্দকৃত ডিজেল পুনরায় পাম্পের ট্যাংকে রাখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জাহিরুর কাইয়ুম বাবরকে  ১০ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয়। তিনি আরো জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট